হ্যাকিং শিখতে চাই। কিভাবে শিখব তা বিস্তারিত জানাবেন কি?

 

হ্যাকিং শিখতে চাই। কিভাবে শিখব তা বিস্তারিত জানাবেন কি?

এই প্রশ্নটিও আমাকে করা হয়েছে। তবে প্রশ্নকারী তার জ্ঞানের পরিধি সম্পর্কে কিছুই বলেননি। তবু বলছিঃ


যদি
একদম নতুন হন এবং ইতিপূর্বে কম্পিউটার প্রোগ্রামিং বা অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, ডেটাবেস ইত্যাদি বিষয়ে কোনো ধারণা না থাকে, তবে বলব এগুলো আগে পড়ুন। একটা নেটওয়ার্ক কীভাবে কাজ করে, ওয়েব সার্ভার কীভাবে কাজ করে এগুলো জানা খুব জরুরী। লিনাক্স এবং যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখুন ভালো করে, একটা প্রোগ্রাম কীভাবে রান করে সে ব্যাপারে জানুন। তারপর হ্যাকিং শেখার কথা ভাববেন।

যদি কিছুটা ডেভেলপমেন্ট অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য কিছুটা হলেও কম সময় লাগবে। অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক এগুলো ঝালিয়ে নিন। এরপর হ্যাকিং এর বিভিন্ন ধাপগুলো জানুন। কীভাবে ইনফর্মেশন জড়ো করা হয়, কীভাবে ্যাসিভ স্ক্যানিং করা হয়, reconnaissance কাকে বলে ইত্যাদি। তারপর SQL injection দিয়ে শুরু করুন। যেহেতু আপনার ইতিপূর্বে ডেভেলপমেন্ট অভিজ্ঞতা আছে, সেহেতু ধরে নিচ্ছি যে আপনি SQL জানেন। কাজেই এটা আপনার পক্ষে অনেকটাই সহজ হবে। তারপর script injection শিখে নিন। তারপর আস্তে আস্তে আরো বিভিন্ন ধরনের অ্যাটাক মেথডস সম্পর্কে জানুন। কীভাবে কোনো vulnerability অপব্যবহার করা যায় তা নিয়ে পড়াশোনা করতে হবে। Metasploit কীভাবে ্যবহার করা হয় শিখে নিন। কীভাবে DoS attack করা হয় তা শিখুন। এককথায় বলতে গেলে প্রচুর পড়াশোনা এবং হাতেকলমে কাজ করতে হবে। সম্ভব হলে Security+ এবং CEH বা OSCP এই সার্টিফিকেট দুটোর মধ্যে অন্তত একটি অর্জন করে নিন।

ইথিক্যাল হ্যাকিং শর্তসাপেক্ষে শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন।

 

Comments

Popular posts from this blog

ফেসবুকের প্রোফাইল ছবি কেমন হওয়া উচিত?

আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড জানি। কিন্তু কেউ হ্যাক করার ফলে আমি ঢুকতে পারছি না। আমার মেইল ও মোবাইল নম্বর দুটোই পরিবর্তন করেছে। আমি এখন কী করতে পারি?

কেউ আমার ফেসবুক প্রোফাইলে ঘাটাঘাটি করলে, বোঝার কোনো উপায় আছে কি?