ফেসবুকে সবচেয়ে বড় কোন ভুলটি সাধারণ ব্যবহারকারীরা করে থাকেন?

 


ব্যক্তিগত বিষয়াদি শেয়ার করা। এমনকি নিজের ব্যক্তিগত ছবিও শেয়ার করা।

ব্যক্তিগত বিষয় যেসব বিষয়ে জানা থাকলে আপনার ক্ষতি করা সম্ভব তা শেয়ার করা উচিৎ নয়। যেমন, কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন বা কার সাথে থাকছেন জাতীয় তথ্য ফেসবুকের মতো পাবলিক একটা মাধ্যমে শেয়ার করা কখনোই উচিৎ নয়।


ব্যক্তিগত মুহূর্ত যেমন আপনার সঙ্গী বা সঙ্গীনি এর সাথে কাটানো একান্তই ব্যক্তিগত সময় নিয়ে ফেসবুকে প্রচার না করাই উত্তম। এতে করে মানুষের মধ্যে হিংসাবোধ জন্মায়, ব্যক্তিগত সময়ের সৌন্দর্য্য নষ্ট হয়, এসব ছবি পরবর্তিতে মিসইউজ হওয়ার সম্ভাবনা থাকে।

ফেসবুকে মানসিক অবস্থা নিয়ে লিখা স্ট্যাটাসও অনেক সময় ক্ষতির কারন হয়ে দাঁড়ায়। আপনাকে বিপদে বা লজ্জাজনক পরিস্থিতিতে ফেলার জন্য এসব তথ্য এর অপব্যবহার করতে পারে যে কেউই।

Comments

Popular posts from this blog

ফেসবুকের প্রোফাইল ছবি কেমন হওয়া উচিত?

আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড জানি। কিন্তু কেউ হ্যাক করার ফলে আমি ঢুকতে পারছি না। আমার মেইল ও মোবাইল নম্বর দুটোই পরিবর্তন করেছে। আমি এখন কী করতে পারি?

কেউ আমার ফেসবুক প্রোফাইলে ঘাটাঘাটি করলে, বোঝার কোনো উপায় আছে কি?