ফেসবুক বনাম অ্যাপল : মার্ক জাকারবার্গ ও টিম কুকের বৈরিতার ইতিহাস ২০১৯ সালের জুলাইয়ে আইডাহোর সান ভ্যালিতে মিডিয়া ও প্রযুক্তি মোঘলদের বার্ষিক কনফারেন্সে অ্যাপলের সিইও টিমোথি ডি কুকের সঙ্গে দেখা হয় ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। বহু বছর ধরেই বার্ষিক এই কনফ্যাবে তাদের দেখা হয়। তবে ওই বছর তাদের সাক্ষাতের ধরণ ছিল ভিন্ন। দুই জনের মধ্যকার সম্পর্কে তখন টানাপোড়েন চলছে। পাঁচ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য তাদের অনুমতি ছাড়াই ভোটার - প্রোফাইলিং সংস্থা ক্যামব্রিজ অ্যানালিটিকার হাতে চলে যায়। আর ওই কেলেঙ্কারিতে জর্জরিত ছিলেন জাকারবার্গ। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা , নিয়ন্ত্রক ও প্রযুক্তি নেতাদের তীব্র সমালোচনা সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন তিনি। সমালোচনাকারীদের মধ্যে ছিলেন কুক ও। আইডাহোর ওই কনফারেন্সে নিজেদের ছেড়া সম্পর্ক জোড়া লাগাতে কুকের সঙ্গে বৈঠকে বসেন জাকারবার্গ । কুক কে তিনি জিজ্ঞেস করেছিলেন , তার জায়গায় থাকলে ক্যামব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারি কিভাবে সামালন দিতেন তি...