বাংলাদেশ প্রযুক্তিতে কতটা পিছিয়ে আছে, এবং এর পিছনে কারণ কী?
বাংলাদেশ প্রযুক্তিতে কতটা পিছিয়ে আছে , এবং এর পিছনে কারণ কী ? এটা অনেকটা রাজনৈতিক উত্তর হয়ে যাবে। তারপরও সত্য যেটা বলতে হয়। ১৯৯২ সালে যখন নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসে , তখন বাংলাদেশ ইন্টারনেট আনার জন্য প্রস্তাব উঠে। কিন্তু তৎকালীন সরকার , তথ্য পাচার হয়ে যাবার ভয়ে প্রস্তাবটি বাতিল করে দেয়। ১৯৯৬ সালে নতুন সরকার গঠিত হয় , এবং বাংলাদেশ ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করে। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তখন প্রতিটা মানুষের কাছে আজকের মত ডিজিটাল প্রযুক্তি ছিল না। হাতে গোনা কয়েকটা মানুষ ইন্টারনেট ব্যবহার করত। এবং তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহার কারণ ইন্টারনেট মূল্য ঐসময় টাতে খুব বেশি ছিল যেটা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। এবং ব্রডব্যান্ড সেবা শুধুমাত্র বড় শহর গুলোতে বিদ্যমান ছিল। যে কারণে ইলন মাস্ক যখন পেপাল নিয়ে চিন্তাভাবনা করছিল , বাংলাদেশে কখন হাতেগোনা দু - চারজন কম্পিউটার প্রোগ্রামার ছিল যারা টুজি ইন্টারনেট ব্যবহার করত। একুশ শতক...