Posts

Showing posts from February, 2021

স্মার্টফোন চুরি প্রতিরোধে সহায়তা করবে ‘থিফগার্ড’ অ্যাপ

Image
  স্মার্টফোন চুরি প্রতিরোধে সহায়তা করবে ‘ থিফগার্ড ’ অ্যাপ আপনার অনেক সাধের স্মার্টফোন চোরের হাত থেকে সুরক্ষায় ‘ থিফগার্ড ’ নামে যুগান্তকারী অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করলো সফটালজি লিমিটেড নামের দেশীয় একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। হারিয়ে যাওয়া ডিভাইস শনাক্ত ও পুনরুদ্ধারে সাহায্য করবে অ্যাপটি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটি চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয় , মোবাইল ফোন চুরি হলে চোরের ছবি ও লোকেশন জানতে সহায়তা করবে অ্যাপটি। এ সময় চোর মোবাইল ফোন বন্ধ করতে পারবে না। চোর মোবাইল ফোনটি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতেও পারবে না। মোবাইলের সিম চেঞ্জ করলে মালিককে নতুন সিম নাম্বার জানিয়ে দিবে। অনুমতি ব্যতীত কেউই ডিভাইসে থাকা কোনো ডাটাতে অ্যাক্সেস করতে পারবে না। মোবাইল ফোন চুরি হওয়ার সঙ্গে সঙ্গে হাতের কাছে যেকোনো স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে https://thiefguardbd.com/ ওয়েবসাইটে গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন কর...

সাইবার অপরাধ থেকে বাঁচতে যেসব বিষয় এড়িয়ে চলবেন

Image
  সাইবার অপরাধ থেকে বাঁচতে যেসব বিষয় এড়িয়ে চলবেন দিনে দিনে ইন্টারনেট ব্যবহার বেড়েই চলেছে। অনেক কাজকর্ম ঘরে বসে অনলাইনে সেরে ফেলছি আমরা। কি নেই এখন অনলাইনে , সমস্ত জিনিস এখন ঘরে বসেই পাওয়া যাচ্ছে। বর্তমানে একটি উল্লেখযোগ্য বিষয় হলো সাইবার অপরাধ। অনলাইনে এসব কাজকর্ম করতে গিয়ে নানাভাবে নারী - পুরুষ অনেকেই সাইবার অপরাধের ফাঁদে পড়ছে প্রতিনিয়ত। তাই একটু সর্তক আর কিছু বিষয় এড়িয়ে চললে সহজেই সাইবার অপরাধ থেকে রক্ষা পাওয়া সম্ভব। চলুন এ বিষয়গুলো জেনে নেওয়া যাক। এ প্রসঙ্গে সাইবার ক্রাইম এসোসিয়েশন ফাউন্ডেশন - এর পেইজে কিছু পরামর্শ দিয়ে বলা হয়েছে , নিয়মিত তথ্যপ্রযুক্তি বা সাইবার সচেতনতা বিষয়ক পড়াশোনা করা। অন্যের ডিভাইসে লগইন না করা। কঠিন পাসওয়ার্ড ও তথ্য সুরক্ষা ( প্রাইভেসি ) নীতিমালা মেনে চলা। মাসে অন্তত ১০ জনের সঙ্গে সাইবার সচেতনতা বিষয়ে আলোচনা করা। আরও বলা হয়েছে , যাচাই এবং শতভাগ সত্যতা ছাড়া কোনো কনটেন্ট কোথাও বা কারও সঙ্গে শেয়ার না করা। ব্যবহৃত সফটওয়্যার নিয়...

ইন্টারনেটের অপব্যবহার

Image
ইন্টারনেটের অপব্যবহার সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। বিশ্বের ৭৫০ কোটি মানুষের মধ্যে এখন প্রায় অর্ধেক জনসংখ্যা ইন্টারনেটের সুবিধা পেয়ে আসছে। আমাদের দেশও পিছিয়ে নেই। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে সরকার সব ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার তৃণমূল পর্যায় পর্যন্ত ইন্টারনেটের ব্যবহার পৌঁছে দিচ্ছে। জনগণও খুব দ্রুত ও সহজভাবে এর সুবিধা পাচ্ছে। এর সুফলের মাধ্যমে স্বচ্ছতাও সৃষ্টি হচ্ছে অনেকখানি। এটার কারণে পৃথিবী এখন হাতের মুঠোয়। স্মার্টফোন, ইন্টারনেট, ফেসবুক, ইমো, ইউটিউব, জিমেইল, মেসেঞ্জার—এ সংক্রান্ত অনেক কিছুর সঙ্গে পরিচিত হতে পেরেছি। আমাদের প্রয়োজনেই তা আবিষ্কারের উৎস। প্রয়োজনের তাগিদেই মানুষ আজ বিংশ শতাব্দীতে পেয়েছে এত সব উন্নত প্রযুক্তির সুবিধা। তথ্যপ্রযুক্তি ছাড়া একটি দিন অতিবাহিত করা অসম্ভব। সব ইন্টারনেটের আবিষ্কার মানবসভ্যতাকে করেছে অগ্রসর। আমাদের জীবনকে করেছে সহজ। খুব সহজেই ঘরে বসে ব্যবসায়-বাণিজ্য, কেনাকাটা, ভ্রমণে টিকিট প্রাপ্তি, পরীক্ষার ফলাফল পাওয়া, করোনা মহামারিতে শিক্ষার ধারাবাহিকতা চালিয়ে যাওয়া; তাছাড়া বিভিন...

১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে হোয়াটসঅ্যাপ

Image
  ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারের শর্তাবলিতে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে বেশ জল ঘোলাও করেছে। হোয়াটসঅ্যাপ যে কথা বলতে চেয়েছে, ব্যবহারকারীরা নাকি সেটা বুঝেছেন ভিন্নভাবে। এতে হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য অ্যাপ ব্যবহার শুরু করেন অনেকে। এরপর বেশ রয়েসয়ে সে শর্তগুলো ব্যবহারকারীর সামনে হাজির করার কথা বলেছে হোয়াটসঅ্যাপ। যেন ব্যবহারকারীরা বুঝে-শুনে, পর্যালোচনা করে তবেই তাতে সম্মতি জানায়। সে জন্য ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কিন্তু কোনো ব্যবহারকারী যদি সে সময়ের মধ্যেও নতুন শর্তে সম্মতি না জানান, তবে কী হবে? এক সহযোগী প্রতিষ্ঠান সে প্রশ্ন তুলেছিল ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের কাছে। জবাব এসেছে, ১৫ মে থেকে অমন ত্যাঁদড় ব্যবহারকারীদের ক্রমান্বয়ে (চাইলে ‘ক্রমাগত’ পড়তে পারেন) সম্মতি জানানোর কথা মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। কারণ, হোয়াটসঅ্যাপের ‘পূর্ণ সুবিধা পেতে হলে’ সম্মতি জানানোর কোনো বিকল্প নেই। তারপরও যদি কোনো ব্যবহারকারী সম্মতি না জানান, তবে আরও ‘কিছু সময়ের’ জন্য ওই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে কল গ্রহণ করতে পারবেন, নোটিফিকেশন পাবেন। তবে অ্...