Posts

Showing posts from August, 2021

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে!

Image
  নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে ! আগামী মাসে বাজারে আসছে চলেছে আইফোনের ত্রয়োদশ সংস্করণ। তার আগেই আইফোন ১৩ - কে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছে। তাতে নতুন সংযোজন করলেন অ্যাপল বিশেষজ্ঞ মিং চি কুও। তার দাবি , মোবাইল নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে আইফোন ১৩ - তে। লো - আর্থ - অরবিটের স্যাটেলাইট ফোন আনতে চলেছে অ্যাপল। কোয়ালকম কাস্টমাইজড এক্স৬০ বেসব্যান্ড চিপ থাকতে পারে আইফোন ১৩ - য়। এতে ফোরজি বা ফাইভজি নেটওয়ার্ক না থাকলেও কল করতে পারবেন ব্যবহারকারীরা। এর জন্য মার্কিন স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ‘ গ্লোবালস্টার ’ সঙ্গে কাজ করতে হবে টেলিকম অপারেটরদের। বলা যায় , গ্লোবালস্টারের উপগ্রহ ব্যবহার করে গ্রাহকদের পরিষেবা দেবে তারা। স্মার্টফোনে স্যাটলাইন সংযোগ নিয়ে আশাবাদী অ্যাপল। এই সংক্রান্ত গবেষণাও করছে তারা। এখনও পর্যন্ত কোনও স্মার্টফোনে স্যাটেলাইট কলের সুবিধা নেই। অ্যাপল ছাড়াও একাধিক সংস্থা এনিয়ে কাজ করছে। শোনা যাচ্ছে , ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করতে পারে আইফোন ১৩। চারটি ম...

মেসেঞ্জার ডাউনলোড না করেই ভয়েস-ভিডিও কল ফেসবুকে!

Image
  মেসেঞ্জার ডাউনলোড না করেই ভয়েস - ভিডিও কল ফেসবুকে ! এখন থেকে শুধু ফেসবুক অ্যাপ ব্যবহার করেই করা যাবে ভয়েস কল এবং ভিডিও কল। আলাদা করে ব্যবহার করতে হবে না মেসেঞ্জার। সম্প্রতি ফেসবুক এই বিশেষ ফিচার নিয়ে এসেছে। তবে , এখন এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন ফেসবুকের যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। বর্তমানে , ভয়েস ও ভিডিও কলিং ফিচারটি মূল ফেসবুক অ্যাপের পরিবর্তে মেসেঞ্জারে কার্যকর রয়েছে৷ এখন সেই ফিচারকেই মূল অ্যাপে ফিরিয়ে আনতে চাইছে ফেসবুক। ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় - ব্যবহারকারীদের আরও ' ইউজার ফ্রেন্ডলি ' অভিজ্ঞতা দিতেই এই নতুন ফিচার এনেছে ফেসবুক। মূল অ্যাপেই অডিও ও ভিডিও কলিং সুবিধা চালু করার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি কিছু ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে এই ফিচার ব্যবহারের সুযোগ দিচ্ছে। এটি চালু হলে অডিও ও ভিডিও কলের জন্য আর আলাদাভাবে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করার প্রয়োজন হবে না। তবে , মেসেজিং , অডিও ও ভিডিও কলিং এর ক্ষেত্রে যদি কোনো ব্যবহারকা...

আফগানদের নিরাপত্তায় ব্যবস্থা নিল ফেসবুক

Image
  আফগানদের নিরাপত্তায় ব্যবস্থা নিল ফেসবুক আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়া পর থেকেই দেশটিতে চরম হুমকির মুখে পড়েছেন অনেক নাগরিক। এমন পরিস্থিতিতে দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যবহারকারীদের জন্য নানা সুরক্ষাব্যবস্থা সামনে এনেছে ফেসবুক। বার্তা সংস্থা এএফপির খবরে আজ শুক্রবার বলা হয় , আফগানিস্তানের ফেসবুক ব্যবহারকারীরা এখন অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে তাঁদের পোস্ট সুরক্ষিত রাখতে পারবেন। ফলে অচেনা কেউ এসব পোস্ট দেখতে পাবেন না। এ ছাড়া ফেসবুকে তাঁদের বন্ধুর তালিকাও আপাতত দেখা যাবে না। তালেবানের নজরদারি এড়াতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের জন্যও বাড়ানো হয়েছে নিরাপত্তা। কীভাবে তাঁরা নিজেদের অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন , তা জানাতে নোটিফিকেশন পাঠানো হবে আফগান ব্যবহারকারীদের কাছে। সাংবাদিক , অধিকারকর্মীসহ নানা পক্ষের পরামর্শ নিয়েই এসব ব্যবস্থা নেওয়া হয়...