সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংকসহ ২ শতাধিক প্রতিষ্ঠান
সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংকসহ ২ শতাধিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকসহ দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে সরকারি , বেসরকারি আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। সাইবার হামলা তদন্তে গঠিত সরকারি সংস্থা বিডি সার্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘ হাফনাম ’ নামের আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ মাইক্রোসফট সার্ভারের মাধ্যমে এ হামলা চালিয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ( বিসিসি ) পরিচালক ( সিএ অপারেশন ও নিরাপত্তা ) ও ( ডাটা সেন্টার ) তারেক এম বরকতউল্লাহ বলেন , সাইবার হামলায় হ্যাকাররা প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে তা অনুসন্ধান চলছে। আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সার্ভারে হাফনিয়াম ’ র অস্তিত্ব পাওয়া গেছে। হামলা ই - মেইলের মাধ্যমে হয়েছে। হ্যাকার গ্রুপ মাইক্রোসফট মেইল সার্ভার থেকে মেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এরা বাংলাদেশের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের সার্ভারে হামলা করেছে। হ্যাকাররা বাংলাদেশসহ আরও ২২টি দেশ টার্গেট করেছে। এর মধ্যে ...