Posts

Showing posts from July, 2021

আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে ঠকাচ্ছে না তো!!

Image
বাংলাদেশে টপ 20 ইন্টারনেট ‍সার্ভিস প্রোভাইডারের নাম দেখে নিন। এর সবগুলো ‍শুধু ঢাকা কেন্দ্রিক নয়। বিভিন্ন জেলা শহবে এদের নিজস্ব সার্ভিস পয়েন্ট রয়েছে, যেগুলো খোদ ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর লকেল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা ওদের নিকট থেকে ব্যান্ডউইথ কিনে এনে অনেক চড়া দামে বিক্রি করে মানে একজনের প্যাকেজ দিয়ে ৪ জন বা তার চেয়ে বেশি গ্রাহকসেবা দেয়ার চেষ্টা করে যা বড় ধরনের প্রতারণা। তাই লকেল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংশ্রব এড়িয়ে চলুন। নিচের তালিকা ইন্টারনেট সংযোগ নিন। ঠকবেন না। লিংক ডাউন হবে না বা পিক আওয়ার/অফ পিক আওয়ারের ধার ধারতে হবে না। চব্বিশ ঘন্টাই সমান স্পীড পেতে পারেন। সরকারী ইন্টারনেট সার্ভিস দেয় BTCL । BTCL এর gpon সেবাটি যথেষ্ট ভাল। তবে অধিকাংশ সময় লিংক ডাউন থাকে। তাছাড়া সরকারি বন্ধ বা শুক্রবার বা শনিবারে সেবার জন্য কাউকে খুঁজে পাবেন না। আর এই সংযোগটি বড় সহজে দিতে চায় না কর্তৃপক্ষ। এটি একটি অজানা কারণ হলেও মোটামুটি সচেতন সবাই জানেন বিষয়টি।   তালিকাটি ইউজার রেটিংঅনুযায়ী সাজানো হয়েছে। প্রতিটি নামের সাথে তাদের ওয়েবসাইটের লিংক রয়েছে। লিংকে ক্লিক করে আপনি সকল প্যা...

ফেসবুক সমাধান: যেসব কাজ ফেসবুকে করবেন না

Image
  ফেসবুক সমাধান : যেসব কাজ ফেসবুকে করবেন না সাধারণ আমরা কোনো পণ্য বা সেবা নিলে সেখানে একটি নির্দেশিকা থাকে। তেমনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন হলো এই প্লাটফর্ম ব্যবহারকারী কমিউনিটিতে যারা রয়েছেন তাদের জন্য একটি নির্দেশিকা। এখানে কী করা যাবে , কী করা যাবে না এসব বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে। ফেসবুক নিয়মিত এই নির্দেশিকা আপডেট বা হালনাগাদ করে থাকে। সর্বশেষ গত মে মাসে তাদের কমিউনিটি গাইডলাইন হালনাগাদ করা হয়েছে। এখানে মূলত দুই ধরনের নির্দেশিকা রয়েছে। একটি সাধারণ ব্যবহারকারীদের জন্য। অন্যটি বিজ্ঞাপন দাতাদের জন্য। সাধারণ ব্যবহারকারীদের জন্য ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ৬টি ভাগে বিভক্ত। এক . সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ। দুই . নিরাপত্তা। তিন . আপত্তিজনক কনটেন্ট। চার . সত্যতা ও বিশ্বাসযোগ্যতা। পাঁচ . মেধাস্বত্ব ( ইন্টেলেকচুয়াল প্রাপার্টি ) । এবং ছয় . অনুরোধ ও সমাধান। সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ যে কোনো ধরনের সহিংসতা এবং উসকানিমূলক পোস্ট করা যাবে না। এমনকি হিংস বিষয়কে আরও...

চুরি হওয়া মোবাইল ফোন চালু হবে না

Image
  চুরি হওয়া মোবাইল ফোন চালু হবে না আপনার চুরি যাওয়া মোবাইল ফোন চোর বা অন্য কেউ আর চালাতে পারবে না. এজন্য আপনাকে একটি পেদক্ষেপ নিতে হবে। হয় আপনার অপারেটর অথবা বিটসিএল। বিস্তারিত পড়ুন: দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্তের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ( বিটিআরসি ) । গত ১ জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ( এনইআইআর ) সিস্টেম ব্যবহার করছে কর্তৃপক্ষ। দেশে প্রথমবারের মতো এ ধরনের প্রযুক্তি ব্যবহার করবে বিটিআরসি। তবে এখনই কোনো অবৈধ সেট বন্ধ হচ্ছে না। তিন মাস সময় পাবেন গ্রাহকেরা। ১ জুলাইয়ের পরে চালু হওয়া সেটের যদি কোনোটি অবৈধ হয় , তাহলে গ্রাহক মেসেজ পাবেন। বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান জানিয়েছেন , গত ৩০ জুন পর্যন্ত চালু থাকা সব সেটই বৈধ হিসেবে সিস্টেমে উঠে যাচ্ছে। প্রতিটি সিমের সঙ্গে সেটের আইএমইআই নম্বর যুক্ত হয়ে যাচ্ছে। এখন যদি কারো নিবন্ধিত হ্যান্ডসেট চুরি হয় , তাহলে তিনি অভিযোগ দিলে ঐ সেট আর চালু...