কিভাবে গুগল ম্যাপে আপনার বাড়ি, দোকান, অফিস বা মিসিং কোনো স্থানের নাম ও ঠিকানা যুক্ত করবেন?

 

কিভাবে গুগল ম্যাপে আপনার বাড়ি, দোকান, অফিস বা মিসিং কোনো স্থানের নাম ও ঠিকানা যুক্ত করবেন?

গুগল ম্যাপে প্রতিটি স্থানের নাম ও ঠিকানাসহ সব তথ্য রয়েছে। সবকিছু পাওয়া গেলে আপনার বাড়ি বা অফিসের নাম ও ঠিকানা পাওয়া যাবে না কেন?

গুগল ম্যাপ আমাদের যোগাযোগ ব্যবস্থাকে এতটা উন্নত করেছে যে, আমরা এখন কোনো অপরিচিত জায়গায় গুগল ম্যাপ ব্যবহার করে যেতে পারি। আমরা কোথায় যাব, কোথা থেকে যাত্রা শুরু করব, রিকশায়, গাড়িতে বা হেঁটে কিভাবে যাব, যেতে কতক্ষণ লাগবে ইত্যাদি সবকিছুই গুগল ম্যাপে অন্তর্ভুক্ত রয়েছে।



গুগল ম্যাপে মুলত গুরুত্বপূর্ণ স্থানের নাম ও ঠিকানা দেয়া থাকে। সেখানে আপনার বাড়ি বা প্রতিষ্ঠানের ঠিকানা নাও থাকতে পারে। তাহলে চলুন আজ আমরা আপনাদের বাড়ি বা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা কিভাবে যুক্ত করতে পারি দেখিঃ

১। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ম্যাপ ইনস্টল করুন। গুগল ম্যাপে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই একটি জিমেইল একাউন্ট দিয়ে লগিন করতে হবে।

২। গুগল ম্যাপের উপরে বাম কোণে তিনটি দাগ রয়েছে, সেখানে ক্লিক করুন। একটি টুলবার মেনু ওপেন হবে। এই টুলবার মেনুতে satellite এ ক্লিক করুন। তাহলে আপনার লকেশন খুঁজে পাওয়া সহজ হবে।

৩। তারপর আবার উপরে বামকোণে তিনটা দাগে ক্লিক করুন। এবার যে টুলবার মেনু আসবে সেখানে দেখবেন add a missing place লেখা আছে। ওখানে ক্লিক করুন।

৪। এখন আপনার সামনে একটি ছোট টুলবার মেনু খুলে যাবে। সেখানে name এর বক্সে আপনার বাড়ি বা প্রতিষ্ঠানের নাম লিখুন।

৫। এড্রেস এর বক্সে আপনার বাড়ির নাম বা ঠিকানা লিখুন। ঠিকানা সঠিক না হলে আপনার এলাকা আসবে না। তাই সঠিক ঠিকানা লিখবেন।

৬। Category বক্সে বাড়ি বা প্রতিষ্ঠানের ধরন সিলেক্ট করুন।

৭। এখন দেখবেন আপনার সামনে আপনার এলাকার ম্যাপ চলে আসছে এবং ম্যাপের উপর লাল বেলুনের মত একটি পয়েন্টার দেখা যাচ্ছে। এই পয়েন্টারটিকে ধরে টেনে আপনার বাড়ি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট স্থানে ছেড়ে দিন এবং ডাবল ক্লিক করুন। মনে রাখবেন, পয়েন্টারটিকে সঠিক লকেশনে রেখে ডাবল ক্লিক করবেন। না হলে ম্যাপে ভুল লকেশনে আপনার বাড়ি বা ঠিকানা দেখাবে। বাংলাদেশে এমন অনেকে এড করতে গিয়ে ভুল করেছেন এবং এখনো করছেন।

৮। সবশেষে ঐ টুলবার মেনুর সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার বাড়ির বা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা গুগল ম্যাপে যোগ হয়ে গেল যা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে।

কম্পিউটারে ম্যাপের এপ্লিকেশন ইনস্টল না করেও কাজটি করতে পারবেন। যেকোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে ব্লগে কমেন্ট করে জানাবেন।

 

Comments

Popular posts from this blog

ফেসবুকের প্রোফাইল ছবি কেমন হওয়া উচিত?

আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড জানি। কিন্তু কেউ হ্যাক করার ফলে আমি ঢুকতে পারছি না। আমার মেইল ও মোবাইল নম্বর দুটোই পরিবর্তন করেছে। আমি এখন কী করতে পারি?

কেউ আমার ফেসবুক প্রোফাইলে ঘাটাঘাটি করলে, বোঝার কোনো উপায় আছে কি?