Posts

Showing posts from July, 2020

ফেসবুক প্রোফাইল ও পেজ বদলে যাচ্ছে

Image
ফেসবুক পেজের জন্য নতুন নকশা নিয়ে পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগের এই সাইট। নতুন নকশায় ‘লাইক’ গোনার ফিচারটি সরিয়ে দেওয়া হচ্ছে। ফেসবুক পেজকে আরও পরিচ্ছন্ন ও সহজে পড়ার মতো লেআউট তৈরি করা হচ্ছে। যাঁরা ফেসবুকের পেজ চালান, তাঁদের জন্য ফেসবুক ব্যবস্থাপনা করা আরও সহজ হবে। ইতিমধ্যে ফেসবুক পেজের নতুন ফিচারগুলো সীমিত কিছু পেজে পরীক্ষা করে দেখা হচ্ছে। মোবাইল অ্যাপে নতুন নকশা দেখতে পাচ্ছেন অনেকে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ফেসবুক পেজের নতুন ফিচার ও নকশা শিগগিরই বাড়ানো হবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন তারকা, লেখক, কনটেন্ট নির্মাতা ও কিছু সংবাদমাধ্যমের পেজে পরীক্ষামূলক পরিবর্তন আনা হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, হালনাগাদ নকশা ও ফিচারযুক্ত পেজ ব্যবহার আরও সহজ হবে, কারণ এতে জটিল বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পেজের ব্যবহার বাড়াতে নতুন নকশা প্রয়োজন হয়ে পড়েছিল। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বের অনেক মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে অনলাইন কমিউনিটিতে সক্রিয় থাকছেন। পেজের হালনাগাদ নকশায় কোনো পেজের গুরুত্বপূর্ণ তথ্য দেখা দর্শকের জন্য সহজ ...

নিজের সোশ্যাল মিডিয়া নিরাপদ রাখুন!

Image
স্মার্টফোনের সুবাদে সোশ্যাল মিডিয়া এখন অপরিহার্য। তবে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার জানা আবশ্যক। নিচের লেখাগুলো পড়ুন। কাজে আসবে। WhatsApp, Facebook থেকে Twitter বা YouTube, Instagram থেকে LinkdIn কখনও কাজের ক্ষেত্রে কখনও আবার পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগই হোক বা একান্তই চাপে পড়ে চাকরির খোঁজ, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি বিশেষ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে হালফিলে। এসব সোশ্যাল মিডিয়াই যেমন আমাদের উপকারও করে, ঠিক তেমনই আবার অনেক সময়ে অপকারের কাজেও শামিল হয় অজান্তেই। ২০১৯ সালে Facebook-এর বিরুদ্ধে ইউজারদের তথ্য চুরির অভিযোগ উঠেছিল। আর এই হাতেগোনা কয়েক দিন আগেই ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ করছেন অনেকেই। আর এই হ্যাক হয়ে যাওয়ার বিষয়টি যথেষ্টই উদ্বেগের। কারণ সোশ্যাল প্রোফাইল একবার হ্যাক হয়ে গেলে হ্যাকারদের হাতের নাগালে চলে আসে অনেক গোপনীয় তথ্য। সেই সোশ্যাল মিডিয়াকেই কী ভাবে হ্যাকার হানা থেকে নিরাপদে রাখবেন, জেনে নিন বিশেষজ্ঞদের শেয়ার করা কিছু টিপস। কঠিন পাসওয়ার্ড বাছাই করুন বারংবারই অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করার কথা বলে এসেছেন টেক বিশেষজ্ঞরা। কিন্তু কী ভাবে সেই অ্যাকাউন্টের ন...

যেসব ভদ্রলোক নিজের অনলাইন সিকিউরিটি নিয়ে ভাবেন না, মনে করেন আমার তথ্য নিয়ে কি করবে, তাদের উদ্দেশ্যে বলছিঃ

Image
ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইয়াহু সবাই আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাদের ব্যবসার জন্য। ওরা আমার মত হাবলুদের বিক্রি করে বিভিন্নভাবে। আপনার অজান্তে বা অনুমতি না নিয়ে কেউ যদি আপনার তথ্য অর্থাৎ নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি ব্যবহার করে অর্থ উপার্জন করে, আপনার ভাল লাগবে? ঠিক এমনটি করছে এই টেক জায়ান্টগুলো। আপনার মোবাইলে যতগুলো মোবাইল নম্বর সেভ করা আছে, এর সবগুলো ফেসবুক শুরুতে নিয়ে নিয়েছে আপনার কন্টাক্ট এক্সেসের মাধ্যমে। এই নম্বরগুলো বিভিন্ন এড কোম্পানীর কাছে বিক্রি করে। ইমেইলে যে তথ্য আপনি দিয়েছেন, এর সবই অসংখ্যবার অসংখ্য কোম্পানির কাছে বিক্রি হয় এবং হচ্ছে। ইমেইলে দেখবেন বিভিন্ন অপরিচিত মাধ্যম থেকে আপনার কাছে হরেক রকম ইমেইল আসে। এগুলো কিভাবে আসে ভেবেছেন একবার? ব্যবহার জানলে আপনি বিক্রি হবেন না। আমার কম্পিউটারে মাইক্রোসফটের একবিন্দু এক্সেস নেই। গুগলের কোনো এক্সেস নেই। ফেসবুকের কন্টাক্ট লিস্ট অথবা আমার ডিভাইসে কোনো এক্সেস নেই। ইমেইলেও তাদের এক্সেস নেই। আমার সবগুলোই চলছে। এমনকি আমার অবস্থান বা সঠিক পরিচিতি কোনো কোম্পানি সঠিকভাবে জানে না। শুধু সঠিক পরিচয় না দিলে ফেসবুক চালাতে দে...

মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে

Image
আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ফেসবুক মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার সুবিধা যুক্ত হয়েছে। মেসেঞ্জার ব্যবহারকারীরা চাইলে পরস্পরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার পাশাপাশি ৮ জনের সঙ্গে গ্রুপ ভিডিও কলে স্ক্রিন শেয়ার করতে পারবেন। ফিচারটি ইতিমধ্যে মেসেঞ্জার রুম সেবাতেও যুক্ত হয়েছে। সেখানে একই সময়ে চ্যাট চালানোর সময় ১৬জনকে স্ক্রিন শেয়ার করা যাবে। ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়, ‘আমরা মেসেঞ্জারের ভিডিও কল ও মেসেঞ্জার রুমে স্ক্রিন শেয়ারিং ফিচার সুবিধাটি বাড়াতে পেরে রোমাঞ্চিত। আমরা জানি মানুষ আগের চেয়ে এখন অনেক বেশি সংযুক্ত থাকতে চায় এবং নতুন ফিচারটি মানুষকে আরও বেশি কাছে থাকতে সাহায্য করবে।’ প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সার্চ ইঞ্জিন জার্নালের প্রতিবেদনে বলা হয়, স্ক্রিন কি চালু রয়েছে তা সরাসরি অন্যদের দেখাতে স্ক্রিন শেয়ারিং ফিচারটি ব্যবহার করা যাবে। মোবাইল ডিভাইসে ব্যবহারকারী কী কী কাজ করছেন তা দেখতে পাবেন স্ক্রিন শেয়ারের দর্শকেরা। এর আগে এ সুবিধাটি মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণে চালু ছিল। এই প্রথম এটি মোবাইল অ্যাপে যুক্ত হলো। যেভাবে স্ক্রিন শেয়ার করবে মেসেঞ্জার অ্যাপে গিয়ে কাউকে ভিডিও কল চালু করুন। এক বা...

ফেসবুকের তথ্য চুরি করছে যে ২৫ অ্যাপ।

Image
ফেসবুক থেকে তথ্য চুরি করছে কয়েকটি ক্ষতিকর অ্যাপ। ছবি: গুগলের সৌজন্যে ফেসবুক থেকে তথ্য চুরি করছে কয়েকটি ক্ষতিকর অ্যাপ। ছবি: গুগলের সৌজন্যে গুগল প্লে স্টোর থেকে সম্প্রতি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য তৈরি ২৫টি অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এভিনার পক্ষ থেকে এসব অ্যাপ ফেসবুক থেকে তথ্য চুরি করছিল বলে গুগলকে সতর্ক করা হয়। ফেসবুকের লগইনসংক্রান্ত তথ্য এসব ক্ষতিকর অ্যাপ কৌশলে হাতিয়ে নিতে পারে। এতে বিশেষভাবে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম যুক্ত করা থাকে, যা মোবাইল ফোন থেকে ফেসবুকে লগইন করার সময় পাসওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করে রাখে। এভিনার গবেষকেদের মতে, এই ২৫ অ্যাপ ২০ লাখের বেশি ডাউনলোড হয়েছে। এসব অ্যাপ মূলত ফাইল ম্যানেজার, ফ্ল্যাশ লাইট, ওয়ালপেপার, স্ক্রিনশট এডিটর বা ওয়েদার অ্যাপ হিসেবে ধোঁকা দেয়। মোবাইল ফোনে এসব অ্যাপ থাকলে দ্রুত তা সরিয়ে ফেলতে বা আনইনস্টল করে ফেলতে হবে। ক্ষতিকর ২৫ অ্যাপ হলো সুপার ওয়ালপেপার্স ফ্লাশলাইট, প্যাডেনাফটার, ওয়ালপেপার লেভেল, কনট্যুর লেভেল ওয়ালপেপার, আইপ্লেয়ার অ্যান্ড আইওয়ালপেপার, ভিডিও মেকার, কালার ওয়ালপেপার্স, পেডোমিটার, ...

মোবাইল ফোন ফুল চার্জ হওয়ার পরেও কয়েক ঘন্টা চার্জে রাখলে কি কোনো সমস্যা হবে?

Image
বর্তমান সময়ের আধুনিক ফোন ব্যাবহার করলে সমস্য হাওয়ার কথা না। কিন্তু কথা হল কেনো রাখবেন চার্জে এতো সময়? চার্জের কিছু সঠিক নিয়ম আলোচনা করলে ব্যাপারটা বুঝতে পারবেন। চার্জের সঠিক নিয়ম • মোবাইল ফোন চার্জের সঠিক নিয়ম হল ২০% এর কাছাকাছি আসলে চার্জ দেওয়া এবং ৯০% পর্যন্ত সেটা সীমিত রাখা। এর পেছনের টেকনিকাল ব্যাখ্যা আমি দেবো না পাঠককে বিরক্ত করতে। • ফাস্ট চার্জার ব্যাবহার করুন। বর্তমানে মাঝারি থেকে উচ্চ দামের সব ফোন ফাস্ট চার্জ সাপোর্ট করে। সাধারণত ১০ ওয়াট বা তারও বেশি মানের চার্জার কে ফাস্ট চার্জার বলে। সাধারনত চার্জার এর পেছনে লিখা থাকে এই মান। • চার্জ এর সময় ফোনে কথা বলা, গেমস খেলা বা অন্যান্য কাজ করা থেকে বিরত থাকুন। এতে ফোন অনেক গরম হয়ে যায় যা অনেক সময় বিস্ফোরণ ঘটাতে পারে। • একটানা চার্জ দিন। অনেকের একটা স্বভাব আছে একটু চার্জে দিয়ে আবার ফোন নিয়ে নেই। আবার কিছুক্ষণ পর চার্জে দেই। এই অভ্যাস ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর। কেনো সমস্যা হবে না! আধুনিক সব ফোনে একের অধিক চার্জিং সিকুরিটি সেন্সর থাকে। তাই চার্জ ফুল হলে সেন্সর নিজে নিজে চার্জ নেওয়া বন্ধ করে দেয়। কিন্তু অনেক...

মোবাইল নাম্বার গোপন রেখে কি কল করা যায়?

Image
#মোবাইল_নাম্বার_গোপন: হা…ঠিক…ধরেছেন…মোবাইল নাম্বার গোপন রেখে কল করা যায়। এজন্য আপনার প্রয়োজন গুগোল প্লেস্টোর থেকে এ ধরনের এক বা একাধিক অ্যাপস ডাউনলোড করে নেয়া। কিন্তু এই অ্যাপসগুলো আপনার মোবাইলের সমস্ত কল নম্বর, মেসেজ, ফটো, অডিও, ভিডিও, লোকেশন এমনকি কোথাও লগইন করেছেন তার সকল তথ্য একসেস চেয়ে নিয়ে যাবে। আর কাজে লাগাবে উইকিলিক্সের মতো শত প্রতিষ্ঠানে অর্থ বিনিময়ে। পক্ষান্তরে আপনি কী পাবেন? মোবাইল নাম্বার গোপন রেখে কল করা, তাও সম্ভবপর হবে যদি আপনার সিম কোং আপনাকে এ ব্যাপারে ঐ সময় একসেস দেয়। কি দরকার এত ঝামেলা করার, এমনিই তো বেশ ভাল আছেন! বিকল্পঃ হ্যাঁ নং গোপন করে কল দিতে পারবেন ৷ তবে সেটি সিম কোম্পানির কাছ থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে ৷ তাহলে তারা আপনার নং হাইড করার সুবিধা দিবেন ৷ আর এজন্য আলাদা করে মোটা অংকের মাসিক বা বাৎসরিক ফি দিতে হবে ৷ বিকল্পঃ কিছু স্পেশাল ফোন এর মাধ্যমেও করা যায়।

অনলাইনে কাজ করে আয়ের ৫টি জনপ্রিয় ওয়েবসাইটঃ

Image
অনলাইনে আয় করার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটগুলোর কাজ হচ্ছে, বায়ার এবং সেলারের মধ্যে কমিউনিকেশন বিল্ডআপ করে দেয়া এবং বায়ার তার কাজ ও সেলার তার আয় যাতে বুঝে পায় সে ব্যবস্থা করা। বিনিময়ে এসব সাইটগুলো কাজের বাজেটের ওপর একটা নির্দিষ্ট কমিশন পায়। অনলাইনে আয়ের জনপ্রিয় ৫ ওয়েবসাইট হলো: ১. আপওয়ার্ক ২. ফাইভার ৩. ফ্রিল্যান্সার ৪. নাইনটি নাইন ডিজাইন ৫. পিপল পার আওয়ার ১. আপওয়ার্ক: আপওয়ার্ক হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। আপওয়ার্ক এ দেশি বিদেশি প্রায় ১ কোটি ফ্রিল্যান্সার কাজ করছে। আপওয়ার্ক এর প্রাক্তন নাম ছিল ওডেস্ক। ওডেস্ক ২০০৩ সালে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এর নতুন নামকরণ হয় আপওয়ার্ক। আপওয়ার্ক এ সেলাররা দুভাবে কাজ করে। প্রথমটি হলো, প্রতিটি প্রজেক্টের জন্য "একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য" হিসেবে অপরটি হলো "প্রতি ঘণ্টা কাজের জন্য অর্থ" হিসাবে বা আওয়ারলি জব। এই মার্কেটপ্লেসে প্রায় সব ধরনের কাজের সুযোগ আছে। আপওয়ার্ক থেকে পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ড, মানিবুকার্স এবং ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে অর্থ উত্তোলন করা যায়। ২. ফাইভার: মাত্র ৮ বছর আগে য...

অনলাইনে ই-পাসপোর্ট ফরম পূরণের সঠিক নিয়ম।

Image
বাংলাদেশ ইলেকট্রনিকস পাসপোর্টের (ই-পাসপোর্ট) যুগে প্রবেশে করেছে বছরের শুরুতে। তবে জুনে সারাদেশের পাসপোর্ট কার্যালয় থেকে ই-পাসপোর্ট দেওয়া শুরু হয়েছে। আপনি চাইলেই ই-পাসপোর্টের আবেদন অনলাইনে করতে পারছেন। আর এই পদ্ধতিটি সবচেয়ে সহজ। কারণ পাসপোর্ট ফরম জমা দিতে লম্বা লাইনে দাঁড়াতে হয় না। দালালের খপ্পড় বা পাসপোর্ট অফিসের কারও কোন সাহায্যে ছাড়াই একদম সরাসরি গিয়ে ছবি তুলে ও ফিঙ্গারিং করা যায়। এতে অনাহুত খরচের ঝামেলাও নেই। কিভাবে অনলাইনে ই-পাসপোর্ট ফর্ম পূরণ করবেন এবং এর নিয়মকানুনগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক... প্রথম ধাপ : ব্যাংকে টাকা জমা পাসপোর্ট করার ক্ষেত্রে প্রথম যে ধাপ, তা হচ্ছে সরকার নির্ধারিত ফি ব্যাংকে জমা দেয়া। এটি আপনাকে ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হবে, কারণ অনলাইনে আবেদন ফর্মে ওই ব্যাংকের রিসিট নম্বর এবং জমার তারিখ সংযুক্ত করতে হবে। বাংলাদেশের পাসপোর্ট অফিস কর্তৃক নির্ধারিত ব্যাংকের শাখাতে আপনি পাসপোর্টের ফি জমা দিতে পারবেন। এক্ষেত্রে সোনালী ব্যাংকের পাশাপাশি আরও ৫টি ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। সেগুলো হচ্ছে-ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক এব...

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক

Image
ফেসবুকের টাইমলাইনে তিন মাসের বেশি পুরোনো খবর শেয়ার দিতে গেলেই সতর্ক করবে তারা। তবে ফেসবুক নিউজ পোস্ট করা আটকাবে না। পুরোনো খবর শেয়ার দিতে গেলে দুটি ধাপ পার হতে হবে। অর্থাৎ, ফেসবুকে নিউজ পোস্টদাতাকে জানাতে হবে তিনি যে পোস্টটি শেয়ার দিতে যাচ্ছেন, তা কমপক্ষে ৯০ দিনের পুরোনো। ফেসবুক কর্তৃপক্ষ আশা করছে, মানুষকে পুরোনো খবর সম্পর্কে জানিয়ে দিলে তাঁরা অন্তত ফেসবুকে পুরোনো খবর শেয়ার বন্ধ করবেন। এতে তাঁর অনুসারীরা খবর সম্পর্কে ভুল ধারণা পাবেন না।শিগগিরই বৈশ্বিক পর্যায়ে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করবে ফেসবুক। ফেসবুকের এক অফিশিয়াল ব্লগ পোস্টে বলা হয়েছে, খবর প্রকাশকেরা পুরোনো খবর ফেসবুকে ছড়ানো নিয়ে উদ্বেগ জানিয়েছেন। কারণ, সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই পুরোনো খবর শেয়ার দিয়ে নতুন ঘটনার মতো পরিস্থিতির সৃষ্টি করেন। এ কারণে অনেক প্রকাশক তাদের ওয়েবসাইটে পুরোনো খবরগুলো চিহ্নিত করার ব্যবস্থা করছেন যাতে তার অপব্যবহার ঠেকানো যেতে পারে। ফেসবুক জানিয়েছে, তিন মাসের বেশি পুরোনো কোনো খবর শেয়ারে ক্লিক করলে একটি নোটিফিকেশন বাটন হাজির হবে। এটি যদি প্রাসঙ্গিক মনে করেন, তবে ব্যবহারকারী তা শেয়ার দি...

নতুন আইওএসে যা থাকছে

Image
আইফোন ব্যবহারের অভিজ্ঞতা কীভাবে পরিবর্তিত হতে চলেছে, সে সম্পর্কে সবে এক ঝলক দিয়েছে অ্যাপল। গত সোমবার অ্যাপলের পক্ষ থেকে ‘আইওএস ১৪’ সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হচ্ছে, যা মূলত আইফোন অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ। এতে নতুন উপায়ে অ্যাপ ব্যবস্থাপনা ও অ্যাপ খোঁজার অপশন ছাড়াও আইফোন দিয়ে গাড়ি খোলার সুবিধা দেবে। বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার সম্মেলন গত সোমবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এতে অ্যাপলের পক্ষ থেকে নতুন অপারেটিং সিস্টেমের বিশেষ ফিচারগুলো তুলে ধরা হয়। যেমন নতুন ফিচার হিসেবে অ্যাপ লাইব্রেরির কথা বলা হয়েছে। এতে স্বয়ংক্রিয়ভাবে হোমস্ক্রিনে অ্যাপ সাজানো থাকবে। ফলে কয়েক পেজ স্ক্রল করার ঝামেলা কমবে। অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, এ শরতেই আইফোন ৬এস ও এরপরের মডেলগুলোয় নতুন সফটওয়্যার পাওয়া যাবে। গত সোমবার থেকেই আইওএস ১৪-এর ডেভেলপার প্রিভিউ পাওয়া যাচ্ছে। দেখে নিতে পারেন কী কী নতুন ফিচার এসেছে আইওএস ১৪ সংস্করণে: মিনি অ্যাপস: অ্যাপল নতুন অ্যাপ খোঁজা এবং এতে ঢোকার একটি সহজ উপায় প্রকাশ করেছে। এ ফিচারকে বলা হচ্ছে অ্যা...

মোবাইলেও লুকিয়ে থাকা করোনা পরিষ্কার করবেন যেভাবে

Image
বিভিন্ন অ্যাপ থেকে শুরু করে করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট এই করোনাকালীন স্মার্টফোন খুবই জরুরি। কিন্তু অবাক করার মতো বিষয় হল, স্মার্টফোন বা যে কোনও মোবাইল ফোনের ভিতরেও ঘাপটি মেরে লুকিয়ে থাকতে পারে মারণ ভাইরাস করোনা। সারাদিন স্মার্টফোন নিয়ে খুটখুট করছেন। রাস্তাঘাটে, যত্রতত্র ব্যবহার করছেন সাধের ফোনটি। সারাদিনে নিজের হাত বারংবারই পরিষ্কার করছেন। সামাজিক দূরত্বও মেনে চলেছেন। করোনার এই সময়ে নিজেকে সুরক্ষিত রাখার এগুলিই মোক্ষম দাওয়াই। কিন্তু মনে রাখতে হবে, যখন মোবাইলে কারও সঙ্গে বাক্যালাপ করছেন, নিজের অজান্তেই তখন কিন্তু সবথেকে বেশি ভাইরাস ছড়িয়ে দিচ্ছেন আপনিই। ঠিক এমনটাই বলছেন টেক এক্সপার্ট রাজীব মাখনি। তাঁর কথায়, ‘কাছাকাছি বা সামনাসামনি কারও সঙ্গে কথা বলার থেকেও বেশি পরিমাণে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে মোবাইল ফোনে কথা বলার সময়ে।’ স্মার্টফোন স্যানিটাইজ করার সঠিক পদ্ধতি: ডাক্তার সুরেশের কথায়, ‘৭০ শতাংশ আইসোপ্রোপিল অ্যালকোহল রয়েছে, এমন কিছু দিয়েই স্মার্টফোন বা যে কোনও গ্যাজেটস আপনি ব্যবহার করছেন প্রতিনিয়ত, সেগুলি পরিষ্কার করা যায়।’ অন্যদিকে ডাক্তার কেকে আগরওয়াল বলছেন, ‘তিন বার নিয়ম করে স্মার্টফ...

ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেওয়ার ফাঁদ ফটোল্যাব

Image
ফটোল্যাব, একটি স্মার্টোফোনভিত্তিক অ্যাপ, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ ইন্টারনেট দুনিয়ার নতুন ট্রেন্ড। এই অ্যাপে ছবি আপলোড করলেই সেটিকে আরও আকর্ষণীয়, ঝকঝকে-চকচকে করে ব্যবহারকারীকে দেওয়া হচ্ছে। কিন্তু সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন ছবি পাওয়ার বিনিময়ে যে তথ্য অ্যাপটির সঙ্গে গ্রাহকরা শেয়ার করছেন, আশঙ্কা রয়েছে সেগুলো চলে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। যুক্তরাষ্ট্রের লিনারক ইনভেস্টমেন্ট লিমিটেডের মালিকানাধীন ফটোল্যাবের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যকার সম্পর্ক বুঝতে হলে যেতে হবে একটু ভিন্ন প্রসঙ্গে। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাছে মানুষের মুখমণ্ডল চিনতে পারা (ফেস রিকগনিশন) এবং বিশ্লেষণী সফটওয়্যার বিক্রি করতো টেক জায়ান্ট আইবিএম। কিন্তু সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এসব প্রযুক্তি আর বিক্রি করবে না বলে মার্কিন কংগ্রেসকে এক চিঠিতে সাফ জানিয়ে দেয় আইবিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা অরভিন্দ কৃষ্ণা। আর ঠিক এখানেই জন্ম নেয় ফটোল্যাব ট্রেন্ড। প্রযুক্তিভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জ বলছে, ২০...

রানসামওয়্যার থেকে ডিজিটাল ডিভাইস রক্ষা করবেন যেভাবে

Image
ডিজিটাল বাংলাদেশে কম্পিউটার, ইন্টারনেট ও ভার্চুয়াল জগতের সঙ্গে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সবাই জড়িত। প্রতিদিন ব্যবহার ও যোগাযোগের প্রধান ও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট। সাধারণ জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে আমাদের ভার্চুয়াল জগত। আমাদের সাধারণ জগতে যেমন নিরাপত্তার দরকার রয়েছে ঠিক তেমনি দরকার রয়েছে ভার্চুয়াল জগতেও। করোনার সময় যেখানে বাইরে বের হওয়াই বিপদ, সেখানে অনলাইনে যোগাযোগ, প্রয়োজনীয় জিনিস কেনাকাটা, প্রাতিষ্ঠানিক মিটিং ও শিক্ষাদানের অন্যতম ভরসার জায়গা ইন্টারনেট। অনলাইন নিরাপত্তার ব্যাপারে ক্রাফের প্রেসিডেন্ট জেনিফার আলম বলেন, ম্যালওয়্যার ও ভাইরাস থেকে বাঁচতে বুঝে শুনে ওয়েবসাইট ভিজিট করার বিকল্প নেই। বিশেষ করে এডাল্ট ও পর্ণ সাইট, টরেন্ট সাইট, অ্যাডভারটাইসমেন্ট সাইটগুলো থেকে বিরত থাকাই ভালো। অ্যাড এবং পপ-আপগুলোতে ক্লিক না করাই ভালো। কিন্তু কী হবে যদি কখনো দেখেন আপনার প্রতিদিনের ব্যবহৃত কম্পিউটারের ডেটা বা ফাইলগুলো আর ব্যবহার করতে পারছেন না। সব ফাইল আছে ঠিকই কিন্তু ওপেন হচ্ছে না বা অ্যাক্সেস করতে পারছেন না। আপনার ডিভাইসটি অদ্ভুত আচরণ করছে এবং ফাইলগুলোর এক্সটেনশন পরিব...

কোথায় করোনা আক্রান্ত বেশি, জানাবে গুগল ম্যাপ

Image
পৃথিবী যখন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত, তখন মানুষের সাহায্য করতে নিজেদের ম্যাপে একের পর এক নতুন ফিচার যুক্ত করছে গুগল। সম্প্রতি গুগল ম্যাপএ বেশ কয়েকটি ফিচার যুক্ত হয়েছে, যার সাহায্যে মানুষ কোনো এলাকা সম্পর্কে সঠিক তথ্য পাবেন। অর্থাৎ কোন এলাকায় মানুষ জটলা করছে বা কোন জায়গায় করোনা ভাইরাসের প্রভাব অধিক প্রভৃতি। এই সার্ভিস গুগল ম্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ। স্থানীয় বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির থেকে গুগল এই তথ্যগুলি সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছে। এই সার্ভিস ব্যবহার করতে হলে আপনাদের প্রথমে যেকোনো একটি ট্রিপের ডাইরেকশন দেখতে হবে। সেখানেই আপনারা জানতে পেরে যাবেন কোন জায়গায় ভিড় বেশি অথবা করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি রয়েছে। বর্তমানে এই সার্ভিস আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কলম্বিয়া, ফ্রান্স, ভারত, মেক্সিকো, নেদারল্যান্ড, স্পেন, থাইল্যান্ড, গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রতে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও আপনারা এবার থেকে গুগল ম্যাপে করোনা ভাইরাস টেস্টিং সেন্টার দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশন আপনাকে একটি করে অ্যালার্ট দেবে...

মেসেঞ্জারে যুক্ত হচ্ছে নতুন ফিচার

Image
ফেসবুক মেসেঞ্জার অ্যাপ থেকে বিনামূল্যে ভিডিও কল ও ভয়েস কল করাসহ তথ্য আদান প্রদানের সুবিধার কারণে প্রতিনিয়ত বাড়ছে এর ব্যবহার। তাই মেসেঞ্জারের নিরাপত্তার জন্য নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে ফেসবুক কর্তৃপক্ষ। জানা যায়, মেসেঞ্জারে যুক্ত হচ্ছে ফেস আইডি, টাচ আইডি বা পাসকোড ব্যবস্থা। এতে ব্যবহারকারী মেসেঞ্জার ‘লক’ করে রাখতে পারবেন, যাতে অন্য কেউ ব্যক্তিগত বার্তা দেখতে না পারেন। এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে বলেছে, ফেসবুক বর্তমানে মেসেঞ্জারের নিরাপত্তা ফিচারগুলো নিয়ে পরীক্ষা করছে। এসব ফিচার চালু হলে ব্যবহারকারীকে তাঁর মেসেঞ্জারের ইনবক্সে ঢুকতে হলে পাসওয়ার্ড বা আইডি দিয়ে ঢুকতে হবে। ফোন আনলক করা থাকলেও মেসেঞ্জারে আইডি দিয়ে ঢুকতে হবে। অ্যাপ ছেড়ে যাওয়ার কতক্ষণ পর তা লক হবে, সে সময়ও ঠিক করে দেওয়ার সুবিধা থাকবে। এনগ্যাজেটকে ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ব্যবহারকারীদের কাছে তাঁদের আরও বেশি পছন্দের ও নিয়ন্ত্রণের সুবিধা তুলে দিতে চাই, যাতে তাঁরা ব্যক্তিগত বার্তা সুরক্ষিত রাখতে পারেন। সম্প্রতি আমরা এ রকম ফিচার পরীক্ষা শুরু করেছি যাতে ডিভাইস সেটিংস ব্যবহার করে...

গুগলে ফাঁস হোয়াটসঅ্যাপ নাম্বার!

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য উদ্বেগের খবর। মার্ক জুকেরবার্গের ফেসবুকের সংস্থা হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে চ্যাট-সুরক্ষার দাবি করা হলেও ভুলবশত ইউজারদের নাম্বার গুগলে ফাঁস করে দিল বিশ্বের বৃহত্তম চ্যাট অ্যাপ্লিকেশন। চাঞ্চল্যকর এ রিপোর্ট প্রকাশ হয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যমে। ক্লিক টু চ্যাট ফিচার্স ব্যবহার করে হোয়াটসঅ্যাপ সেশন চালিয়ে থাকে বেশ কিছু সংস্থা। এক্ষেত্রে ইউজারের নাম্বার সেভ না করেই QR কোড স্ক্যানিংয়ের মাধ্যমে ইউজারের সঙ্গে যুক্ত হওয়া যায়। তবে এটি আদতে একটি প্রযুক্তিগত ত্রুটি। ওই রিপোর্টে প্রকাশিত, '>https://wa.me/' URL-এ ইউজারের ব্যক্তিগত ফোন নাম্বার ফাঁস হয়ে যায়। যা গুগল থেকে যে কেউ অ্যাকসেস করতে পারে। বিপদ শুধু এখানেই নেই, নাম্বার থেকে ইউজারের প্রোফাইল পিকচার ব্যবহার করে গুগল রিভার্স ইমেজ ব্যবহার করলে ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া তথ্যও ফাঁস হয়ে যাবে। তবে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনও কোন বিবৃতি দেওয়া হয়নি।

গ্রুপ অ্যাডমিনদের যে পরামর্শ দিল ফেসবুক

Image
জাতিগত বৈষম্য এবং বর্ণবাদ দূর করতে গ্রুপের অ্যাডমিনদের সব বর্ণের মানুষকে যুক্ত করার নতুন পরামর্শ দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক। ২৫ মে'র পর থেকে শুরু হওয়া বর্ণবাদবিরোধী আন্দোলনের কারণে অধিকাংশ গ্রুপের পোস্ট সামলাতে হিমশিম খাচ্ছে ফেসবুক। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। বর্ণবাদবিরোধী আন্দোলন সংক্রান্ত অনেক পোস্ট ‘রাজনৈতিক কারণ’ দেখিয়ে বিভিন্ন গ্রুপ থেকে অ্যাডমিন কিংবা মডারেটররা ডিলিট করে দিচ্ছেন। এর ফলে গ্রুপগুলোর অনেক পুরোনো সদস্য লিভ নিচ্ছেন। ফেসবুক বলছে, অ্যাডমিনদের এ বিষয়ে সচেতন হতে হবে। সবার জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। যাতে সব বর্ণ, সব জাতির মানুষ কথা বলতে পারে।

আপনার স্মার্টফোনে এত জীবাণু, জানলে আঁতকে উঠবেন!

Image
স্মার্টফোন একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। এটি ছাড়া বলা যায় এক মানুষের দিন কাটানোই প্রায় অসম্ভব। তবে এই স্মার্টফোনে কতটা জীবাণু থাকে, তা জানলে আঁতকে উঠবেন যে কেউ। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, স্মার্টফোনকে যতটা পরিষ্কার ভাবি আসলে তা নয়। স্মার্টফোনের গায়ে লেগে থাকে অসংখ্য জীবাণু, যা আমাদের সংক্রমণের কারণ হয়ে ওঠে। সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। স্মার্টফোনকে নোংরা করার জন্য দায়ী আপনার নিজের হাত। সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে, একজন আমেরিকা বাসী প্রতিদিনে গড়ে ৪৭ বার স্মার্টফোন ব্যবহার করেন। এর ফলেই ব্যবহারকারীর হাত থেকে বহু জীবাণু স্মার্টফোন পৃষ্ঠে পৌঁছে যায়। গবেষণায় একজন হাইস্কুল ছাত্র অথবা ছাত্রীর স্মার্টফোনে ১৭ হাজার ব্যাকটেরিয়ার জিন পাওয়া গেছে। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, টয়লেট সিটের থেকে ১০ গুণ বেশি জীবাণু থাকে স্মার্টফোনে। টাইম পত্রিকায় প্রকাশিত রিপোর্টে আরও জানানো হয়েছে, মানুষের ত্বকের উপরে সব সময় বহু জীবাণু দ্বারা আবৃত থাকে, যা মানুষের কোন ক্ষতি করে না। কিন্তু এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া মানুষকে অসুস্থ করতে পারে। গব...

ফেসবুক আইডি ভেরিফিকেশনঃ ফেসবুক আইডি ভেরিফাই করতে চান? নিচের লিংকে ক্লিক করে নির্ধারিত ফরমটি পূরণ করে আবেদন করতে পারেন। এর আগে আপনার প্রোফাইলের সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। অসমাপ্ত প্রোফাইল ভেরিফাই হয় না, এমনকি যাচাই বাছাই পর্যন্ত করে না।

ফেসবুক আইডি ভেরিফাই করতে চান? নিচের লিংকে ক্লিক করে নির্ধারিত ফরমটি পূরণ করে আবেদন করতে পারেন। এর আগে আপনার প্রোফাইলের সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। অসমাপ্ত প্রোফাইল ভেরিফাই হয় না, এমনকি যাচাই বাছাই পর্যন্ত করে না। https://www.facebook.com/help/contact/342509036134712?__tn__=-UK-R লিংকটি কপি করে ব্রাউজারে প্যাস্ট করবেন।

কিভাবে ফেসবুকে আপনার রুম সৃষ্টি করবেনঃ

Image
আপনার মোবাইলে ম্যাসেঞ্জার থাকতে হবে। ম্যাসেঞ্জারে যেভাবে আগে গ্রুপ তৈরি করতেন ঠিক সেভাবে অর্থাৎ create your group এর স্থলে create your room করতে হবে। যিনি রুম তৈরি করবেন তিনি এডমিন। কাকে এড করবেন বা কাকে বের করে দেবেন, সেটা এডমিনের উপর নির্ভর করে। ব্লক, জয়েন সব ফিচার আছে। আপনি চাইলে যকোনো টুলস খুব সহজে ব্যবহার করতে পারবেন। একসাথে ১০০ জনের সাথে কথা বলা যাবে। অনলাইন ভিত্তিক ক্লাসেও ব্যবহার করতে পারেন। Zoom app এর মত তথ্য দিতে হয় না এখানে। তাছাড়া হ্যাক হবার সম্ভাবনা নেই বললেই চলে।

এল ফটোশপ ক্যামেরা অ্যাপ

Image
আইপ্যাডের জন্য গত বছর ফটোশপ অ্যাপটির সম্পূর্ণ সংস্করণ চালু করার সময় ‘ফটোশপ ক্যামেরা’ নামের একটি নতুন অ্যাপ নিয়ে কাজ করার কথা বলেছিল অ্যাডোব। এখন অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য ‘ফটোশপ ক্যামেরা’ অ্যাপটি উন্মুক্ত করেছে ছবি সম্পাদনা করার জনপ্রিয় সফটওয়্যার ফটোশপের নির্মাতা অ্যাডোব। নতুন ক্যামেরা অ্যাপটিতে ফটোশপের মতো বিশেষ ফিল্টার যুক্ত করা হয়েছে। অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। তবে আপাতত সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি সমর্থন করছে। এর মধ্যে রয়েছে স্যামসাং, পিক্সেল ও ওয়ানপ্লাসের মতো কয়েকটি ব্র্যান্ড। আইপ্যাডের জন্য গত বছর ফটোশপ অ্যাপটির সম্পূর্ণ সংস্করণ চালু করার সময় ‘ফটোশপ ক্যামেরা’ নামের একটি নতুন অ্যাপ নিয়ে কাজ করার কথা বলেছিল অ্যাডোব। এখন অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য ‘ফটোশপ ক্যামেরা’ অ্যাপটি উন্মুক্ত করেছে ছবি সম্পাদনা করার জনপ্রিয় সফটওয়্যার ফটোশপের নির্মাতা অ্যাডোব। নতুন ক্যামেরা অ্যাপটিতে ফটোশপের মতো বিশেষ ফিল্টার যুক্ত করা হয়েছে। অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। তবে আপাতত সীমিতসংখ...

অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য বহুল প্রতীক্ষিত ডার্ক মোড ফিচার প্রস্তুত করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক।

কিছু দিন আগেই আনুষ্ঠানিকভাবে ডেক্সটপের জন্য ডার্ক মোড ফিচার ছেড়েছে মাধ্যমটি। ডার্ক মোডের সঙ্গে আরও কয়েকটি নতুন ফিচার আনার কথাও জানা যাচ্ছে। ফেসবুক দীর্ঘদিন ধরেই ডার্ক মোড ফিচার আনার জন্য কাজ করে আসছিল। এছাড়াও, করোনা ভাইরাস ট্র্যাকিং ফিচার এবং সাইলেন্ট মোডও উন্মোচন করবে ফেসবুক। এর আগে এপ্রিল মাসে আইওএসের জন্য সাইলেন্ট মোড ফিচার আনে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে কেউ কেউ অ্যান্ড্রয়েডে ডার্ক মোড ফিচার পাওয়া শুরু করেছে বলেও জানা যাচ্ছে। প্রযুক্তি সাইট ‘নাইট টু ফাইভ গুগল’ ইতোমধ্যে ফিচারটি পাওয়ার কথা জানিয়েছে।