Posts

Showing posts from September, 2020

হোয়াটসঅ্যাপে সিডিউল মেসেজ পাঠাবেন যেভাবে

Image
জীবনের নানা রকম ব্যস্ততার কারণে প্রায়ই অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভুুলে যাই। কাছের কাউকে বিশেষ কিছু বলা থাকলে এখন সিডিউল মেসেজ পাঠাতে পারবেন। কাউকে ঠিক রাত ১২টায় জন্মদিনের শুভেচ্ছা জানাবেন কিন্তু ব্যস্ততার কারণে ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের সিডিউল অপশনটি নিঃসন্দেহে অত্যন্ত কার্যকরী। নির্দিষ্ট টাইম সেট করে দিলে সেই নির্ধারিত সময়ই প্রাপকের কাছে পৌঁছে যাবে বার্তাটি। মেসেজিং অ্যাপে সিডিউলের কোনো অপশন চালু না হলেও একাধিক থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যার মাধ্যমে অনায়াসেই অ্যান্ড্রয়েড কিংবা আইফোন থেকে হোয়াটসঅ্যাপের মেসেজ সিডিউল করতে পারবেন। আজকের টিপসে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ সিডিউল করার উপায়। অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ সিডিউল যেভাবে * স্মার্টফোনের গুগল প্লে-স্টোরে গিয়ে SKEDit অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। * অ্যাপটি খুললে সাইন আপ করতে হবে। তা করার পর মেইন মেন্যু থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। * এবার SKEDit যাতে হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারেন তার অনুমতি দিতে হবে। Enable Accessibility অপশনে নিয়ে SKEDit-কে অ্যালাউ করতে হবে। * এবার প্রয়োজনীয় তথ্যগু...

প্রোফাইল পিকচারে রাজনৈতিক ছবি রাখা যাবে না : ফেসবুক

Image
রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল কয়েকদিন আগেই। এরপরই কড়া সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের। ব্যক্তিগত পেজের প্রোফাইল পিকচারে কোনও রাজনৈতিক দলের ছবি বা রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করা যাবে না। সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। তার আগেই এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হল। ফেসবুক এই নির্দেশিকা জারি করেছে তাদের কর্মীদের জন্য। ফেসবুকের কোনও কর্মী রাজনৈতিক প্রোপাগান্ডা করার জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়েছে। এছাড়াও বিতর্কিত কোনও ইস্যু যেমন- ব্ল্যাক লাইভস ম্যাটারের মতো কোনও ঘটনাকে সামনে রেখে প্রোফাইল পিকচার তৈরি করা যাবে না বলে জানানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন বলছে, ফেসবুকের কোনও কর্মী কোনও আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনও বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করেন, তা প্রকাশ করা যাবে না। নিরপেক্ষ থাকাই লক্ষ্য ফেসবুকের। ফেসবুকের মুখপাত্র জো ওসবোর্ণ এক বিবৃতি প্রকাশ করে জানান একথা। গত সপ্তাহেই ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ জানান, সব ধরণের বিতর্ক এড়াতে ফেসবুক বিশেষ কিছু উদ্যোগ নিচ্ছে। খুব দ্রুত এগুলি কা...

যেভাবে ম্যাসেঞ্জারে ম্যাসেজ সিন অপশন বন্ধ করবেন

Image
বর্তমানে বেশির ভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও ব্যবহার করেন। ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেট সহজলভ্য হওয়ায় অনেকেই যোগাযোগের ক্ষেত্রে ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহার করেন। এতে টাকারও অনেক সাশ্রয় হয়। দেশ থেকে বিদেশেও সহজেই যোগাযোগ করা যায়। ফলে অনেকই এখন যোগাযোগের ক্ষেত্রে এটার ওপর নির্ভরশীল। তবে অনেক সময় কারো সঙ্গে আমাদের চ্যাটিং করতে ইচ্ছা নাও করতে পারে। আবার অনেকের সঙ্গে কথা বাড়াতে চাই না বা যেকোনো ঝামেলা থাকতেই পারে। কিন্তু সেই মানুষটাই যখন একটার পর একটা ম্যাসেজ দিয়ে যায়, তখন তাকে ইগনোর করাটা একটু ঝামেলাই হয়ে যায়। কারণ ম্যাসেজ সিন হয়ে গেলে তাকে আর ইগনোর করা সম্ভব হয় না। তাই আপনি যদি ম্যাসেঞ্জারে সিন অপশনটি বন্ধ রাখেন, তাহলে এধরনের সমস্যা এড়ানো সম্ভব। যেভাবে আপনি ম্যাসেঞ্জারে সিন অপশন বন্ধ করবেন- অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ফোনের টপ বার ড্র্যাগ ডাউন করে অ্যারোপ্লেন আইকনে ক্লিক করে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করতে হবে। ড্রপ ডাউন মেনুতে অপশনটি না পেলে সেটিংসে যেতে হবে। সেখানেই পাওয়া যাবে ফ্লাইট মোড অপশন। আইফোনের ক্ষেত্রে সিন অপশন বন্ধ করতে সে...

ফেসবুক প্রোফাইলে ‘ব্লু-ব্যাজ’ যেভাবে

Image
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভ্যারিফিকেশনের ব্যবস্থা চালু আছে। যেখানে অ্যাকাউন্টের নামের পাশে নীল বা হালকা কালো রঙের একটি টিক চিহ্ন থাকে। ফেসবুকে নীল বৃত্তাকারে সাদা এ টিক চিহ্নকে বলা হয় ব্লু-ব্যাজ। নিয়ম অনুসরণ করে যে কেউ চাইলেই প্রোফাইল বা পেজ ‘ভেরিফাই’ করতে পারে। আজকের টিপসে রয়েছে যেভাবে ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট ব্লু-ব্যাজ করবেন। শুধু বৈধ অ্যাকাউন্টের ক্ষেত্রেই ব্লু-টিক দেয়া হয়। সে ক্ষেত্রে প্রথমে ইচ্ছুক ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্র্যান্ডকে এ ব্লু-ব্যাজের জন্য ফেসবুকের কাছে আবেদন করতে হয়। আবেদন পাওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটিকে ভালো করে পরীক্ষা করে দেখেন। ফেসবুকে প্রোফাইল ভেরিফাই আবেদন করবেন যেভাবে- * ব্লু-ব্যাজের জন্য আবেদন করতে শুরুতে এ ঠিকানায় (https://www.facebook.com/help/contact/342509036134712) প্রবেশ করতে হবে। * এরপর পেজ বা প্রোফাইল নির্বাচন করুন। * প্রোফাইল হলে নির্ধারিত বক্সে প্রোফাইল লিংক দিন। * অফিশিয়াল আইডি (যেমন: জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ফোন বা ইউটিলিটি বিল ইত্যা...

ফেসবুক আইডি হ্যাক রোধে যা করবেন

Image
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। ফেসবুক এখন দৈনন্দিন কাজকর্ম ও জীবনযাপনের অংশ হয়ে উঠেছে। তবে ফেসবুক ব্যবহারের সঠিক নিয়ম না জানার কারণে আইডি হ্যাক হওয়ায় অনেককেই নানা হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। তাই ফেসবুক আইডি নিরাপদ রাখা অবশ্যই কিছু বিষয় জানা প্রয়োজন। আসুন জেনে নিই ফেসবুক আইডি নিরাপদ রাখতে কী করবেন- ১. ফেসবুক আইডি খোলার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্রে থাকা নাম ও জন্ম তারিখ ব্যবহার করতে হবে। কখনও পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এমন পাসওয়ার্ড নির্বাচন করুন, যা অনুমান করা কঠিন। ২. Two factor authentication অন করুন। এটা Settings-এ ঢুকে Security and Logon-এ পাবেন। একটি মোবাইল নম্বর যোগ করুন যেটিতে আপনার কন্ট্রোল রয়েছে। বিদেশ ভ্রমণের সময় কিছু কোড জেনারেটেড করে রাখুন, যাতে জরুরি সময় ব্যবহার করতে পারেন। ৩. Settings-এ ঢুকে Security and Logon-এ SETTING UP EXTRA SECURITY-তে ৩/৫ জন বিশ্বস্ত contact যোগ করুন। ৪. সবার আগে গোপনীয় ও সেনসেটিভ কনভারসেশনগুলো সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। এ ছাড়া ফিশিং লিংকগুলো চিনতে চেষ্টা করুন এবং পরিহার করুন। ৫. নিজের প্রোফাইলের লি...

আপনার ফোনটি আসল না নকল যেভাবে জানবেন

Image
প্রযুক্তির অগ্রগতির এ সময়ে নানা রকম স্মার্টফোন বাজারে সয়লাভ। দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। যে কোনো ফোন বাজার থেকে কেনার সময় ফোনটা আসল বা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নিবন্ধিত কি না, যাচাই না করেই কিনে ফেলি। অথচ সামান্য একটু ভুলেই বন্ধ হয়ে যেতে পারে কষ্টের টাকায় কেনা শখের ফোনটি। বিটিআরসি নিবন্ধিত না হওয়ায় যে কোনো সময় ফোনটি বাতিল হয়ে যেতে পারে। আপনার ফোনটি বিটিআরসি নিবন্ধিত কি না, যেভাবে জানবেন। মোবাইল ফোন কেনার সময় মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে ১৬০০২-তে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফোনটির আইএমইআই বিটিআরসি সার্ভারে নিবন্ধিত আছে কি না, জানিয়ে দেয়া হবে। মোবাইল ফোনের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা ফোনে *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়। বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।