কিভাবে ফেসবুকের ডিজ্যাবিলিটি এড়ানো যায়?

কিভাবে ফেসবুকের ডিজ্যাবিলিটি এড়ানো যায়?

সিম্পল সমাধান। আপনার প্রোফাইলে সবকিছু অরিজিনাল দিন। আপনার নাম, জন্ম তারিখ, প্রোফাইল পিকচার ইত্যাদি। অন্যের যেকোনো ধরনের পোস্ট কপি করে নিজের টাইমলাইনে পোস্ট করার আগে ভেবে দেখবেন ঐ লোকটি যদি রিপোর্ট করে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার সবকিছুর যেমন ভিডিও, ছবি, লেখা, এনিমেশন ইত্যাদির কপিরাইট থাকে। ফেসবুকসহ সকল সোশ্যাল প্লাটফরম কপিরাইটের বিষয়টি গভীরভাবে মেনে চলে। তাই কারো ইন্টেলেকচুয়াল প্রোপার্টিজ শেয়ার বা কপি করে পোস্ট করা থেকে বিরত থাকুন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এ ধরনের কোনো উস্কানিমূলক পোস্ট করবেন না। অন্য কেউ আপনার পোস্ট বা কমেন্টের জন্য আঘাতপ্রাপ্ত হচ্ছে কিনা লক্ষ্য রাখুন। ফেসবুকের কমিউনিটি বিধিমালা অবশ্যই মেনে চলতে হবে।

লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি লিমিটেড আকারে করবেন। আপনার কোনো কমেন্টে কেউ রিপোর্ট করলেও আইডি ডিজেবল হতে পারে। অযাচিতভাবে কারো ইনবক্সে গুতাগুতি করবেন না। এখানেও রিপোর্ট করা যায়। এডাল্ট কন্টেন্টের কথা ত বললামই না।

এসব বিষয় এড়িয়ে চললে আপনার ফেবু একাউন্ট ডিজেবল হবে না বলে আশা করি।  


Comments

Popular posts from this blog

ফেসবুকের প্রোফাইল ছবি কেমন হওয়া উচিত?

আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড জানি। কিন্তু কেউ হ্যাক করার ফলে আমি ঢুকতে পারছি না। আমার মেইল ও মোবাইল নম্বর দুটোই পরিবর্তন করেছে। আমি এখন কী করতে পারি?

কেউ আমার ফেসবুক প্রোফাইলে ঘাটাঘাটি করলে, বোঝার কোনো উপায় আছে কি?