এমন কিছু ওয়েবসাইট/এপের নাম বলুন যেখানে অভিজ্ঞতা ছাড়াই প্রতিদিন ২০-৩০মিনিট কাজ করে মাসে কম হলেও ১০০০ টাকার মত আয় করতে পারব

 এমন কিছু ওয়েবসাইট/এপের নাম বলুন যেখানে অভিজ্ঞতা ছাড়াই প্রতিদিন ২০-৩০মিনিট কাজ করে মাসে কম হলেও ১০০০ টাকার মত আয় করতে পারব?

আপনার প্রশ্নের টি বিষয়ঃ

ওয়েবসাই বা এপ থাকা লাগবে

আপনার কোন অভিজ্ঞতা নাই

প্রতিদিন ২০-৩০ মিনিট কাজ

মাসে ১০০০ টাকা উপার্জন

 


এদের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে একটা ওয়েবসাইট বা app!
যে মানুষটা ওই ওয়েবসাইট বা এপ তৈরি করেছে, তার এই বিষয় গুলো শিখে ওয়েবসাইট বা এপ তৈরি করতে কতদিন লেগেছে জানেন….?
যদি তিনি কোন ওয়েব ডেভেলপারকে দিয়ে কাজ করিয়েও থাকে তাহলেও সেই ওয়েব ডেভেলপারকে তিনি ৫০,০০০ টাকার কম তো আর পে করবেন না।

তাহলে, সে হয় নিজে দক্ষতা অর্জন করে এই ওয়েবসাইট তৈরি করেছে, আর তা না হলে তার অন্য কোন দক্ষতা আছে, যাকে কাজে লাগিয়ে উপার্জন করে, একজন ওয়েব ডেভেলপারকে দিয়ে কাজ করিয়েছেন…..!

তার মানে, অন্তত এটুকু নিশ্চিত, তার কোন না কোন অভিজ্ঞতা বেশ ভালো ভাবেই আছে।

আর অনলাইন সম্পর্কেও যথেষ্ঠ ধারণা আছে বলেই তিনি অনলাইন বিজনেজ শুরু করেছেন।

একটু রিয়েল লাইফের কথা চিন্তা করে দেখুন তো!
আপনার কাছে এসে যদি কেও বলে, আমাকে ১০০ টাকা দিন! সে আপনার পিছে ২০-৩০ মিনিট ধরে চাইতে লাগল।
আপনি কি দিবেন?
হ্যাঁ, বেশি জোড়াজুড়ি করলে হয়ত -১০ টাকা দিবেন!

তাহলে, যে ব্যাক্তি এত কষ্ট করে এত অভিজ্ঞতা অর্জন করেছেন, সে কেন আপনাকে শুধু শুধু মাসিক একটা এমাউন্ট দিবে…..?

হ্যাঁ সে আপনাকে টাকা দিবে। কখন জানেন?

যখন আপনি তার ওয়েবসাইটের কোন সমস্যা সমাধান করে দিতে পারবেন।

যখন আপনি তার ডাটাবেজ ম্যানেজমেন্ট করে দিবেন।

যখন আপনি তার বিজনেসের জন্য কার্যকারী এমন একটা সুন্দর ডিজাইন করে দিতে পারবেন।

আপনি যখন তার কোম্পানীর এড রান করাতে পারবেন, সে আপনাকে তখন টাকা দিবে। হয়ত, ১০০০ তখন আপনার ডেইলি ইনকাম হবে!

আপনি তার কোম্পানীর জন্য SEO করে দিন, সে আপনাকে অবশ্যই মাসিক বেতন বা এককালীন ফিস দিবে।

আপনি তার প্রোডাক্ট বা সার্ভিস সেল করে দিন, সে আপনাকে অনেক ভালো কমিশন দিবে।

আপনি তার বিজনেজ প্রমোট করে দিন, দেখবেন সে অনেক খুশি হবে, আর আপনাকে একটা ভালো এমাউন্ট দিবে।

আপনি তার ক্লায়েন্টের সকল হিসাব নিকাশ সুন্দর ভাবে সাজিয়ে রাখুন, সংরক্ষণ করুন, হালনাগাদ করুন, সে আপনাকে টাকা দিবে।

আর এছাড়া, যদি কেউ আপনাকে বলে, তমি ওই ওয়েবসাইটে যাও, ২০ মিনিট ধরে বসে থাক, এডে ক্লিক কর, নাচ, গাও, খেলা কর, হাবিজাবি ইত্যাদি, তাহলে একবারেই ভেবে নিবেন হয় সে একজন প্রতারক, আর তা না হলে এক গাধা আপনাকে গাধার মতো বুদ্ধি দিয়ে আপনাকেও গাধা বানাইতে চাচ্ছে! (আমি কিন্তু এখানে শেয়ার মার্কেট, বা এই জাতীয় ব্যাপার গুলো কথা বলি নাই।)

ভাই উপার্জনের পূর্ব শর্ত মাত্র টাঃ

অভিজ্ঞতা / দক্ষতা

নিজের ফিল্ডে প্রোপার আইডিয়া

অনেকেই অনেক দক্ষ, কিন্তু উপার্জন করতে পারে না, জেনে রাখুন তার প্রোপার আইডিয়া নাই বলেই সে উপার্জন করতে পারছে না।

আবার, একজনের প্রচুর আইডিয়া, কিন্তু কাজের অভিজ্ঞতা বা দক্ষতা একদম শূন্য, সেও কোনদিন কাজ করতে পারবে না!

আর এই দুইটাকে এক করে দিন, দেখবেন উপার্জন এর স্কেল কন্টিনিওয়াসলি গ্রো করেই যাচ্ছে!

আমাকে পেতেঃ

Facebook  

Twitter   

Instagram   

Linkedin 

youtube   

tumblr    

Wordpress  

Ello 

Freelancer.com   

Upwork   

Belancer  

Blog

Youtube personal channel

Facebook Group

যেকোনো সহযোগিতার জন্য কমেন্টে অথবা যেকোনো মাধ্যমে যোগাযোগ করবেন। ধন্যবাদ

 

Kobita

Comments

Popular posts from this blog

ফেসবুকের প্রোফাইল ছবি কেমন হওয়া উচিত?

আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড জানি। কিন্তু কেউ হ্যাক করার ফলে আমি ঢুকতে পারছি না। আমার মেইল ও মোবাইল নম্বর দুটোই পরিবর্তন করেছে। আমি এখন কী করতে পারি?

কেউ আমার ফেসবুক প্রোফাইলে ঘাটাঘাটি করলে, বোঝার কোনো উপায় আছে কি?