সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংকসহ ২ শতাধিক প্রতিষ্ঠান
সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংকসহ ২ শতাধিক প্রতিষ্ঠান
বাংলাদেশ
ব্যাংকসহ দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে সরকারি,
বেসরকারি আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান
রয়েছে।
এ
ব্যাপারে প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, এই হামলায় ক্ষতির
পরিমান কতটুকু হয়েছে- তা জানা যায়নি।
সাইবার হামলায় প্রতিষ্ঠানগুলোর অনেক ডাটা লস হয়। এটা
রিকভারি করা যাবে কি না- তা
খতিয়ে দেখতে হবে।
এ
হামলার ফলে বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান,
সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, আইন ও আইন প্রয়োগকারী
সংস্থা, প্রতিরক্ষা, ভারী ও প্রকৌশল শিল্প,
বিজ্ঞান ও শিক্ষা খাত,
বিদ্যুৎ ও জ্বালানি খাত,এভারকেয়ার হাসপাতাল, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সামিট কমিউনিকেশন, অগ্নি সিস্টেমসহ অনেক প্রতিষ্ঠানের তথ্য ঝুঁকিতে পড়েছে। এ হামলায় অনেক
প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে। হামলার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দফতরগুলোকে চিঠি দিয়েছে কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত সংস্থা বিডি সার্ট। হামলার শিকার প্রতিষ্ঠানগুলো কীভাবে রিকভার করবে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট সার্টের ওয়েব ঠিকানায় দেওয়া হয়েছে। ওই রিপোর্ট দেখে
আক্রান্ত সার্ভারগুলোকে রিস্টোর করা যাবে এবং হ্যাকারদের হাত থেকে মুক্ত থাকার পথও জানা যাবে।
ওয়েবসাইটের
রিপোর্টের ঠিকানা: https://www.cirt.gov.bd/wp-content/uploads/2021/04/HAFNIUM.pdf
Share
Facebook Twitter Instagram Linkedin
আমাকে পেতেঃ
যেকোনো সহযোগিতার জন্য কমেন্টে অথবা যেকোনো মাধ্যমে যোগাযোগ করবেন। ধন্যবাদ
Comments
Post a Comment
Thanks for your comment