যেসব ভদ্রলোক নিজের অনলাইন সিকিউরিটি নিয়ে ভাবেন না, মনে করেন আমার তথ্য নিয়ে কি করবে, তাদের উদ্দেশ্যে বলছিঃ
ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইয়াহু সবাই আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাদের ব্যবসার জন্য। ওরা আমার মত হাবলুদের বিক্রি করে বিভিন্নভাবে। আপনার অজান্তে বা অনুমতি না নিয়ে কেউ যদি আপনার তথ্য অর্থাৎ নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি ব্যবহার করে অর্থ উপার্জন করে, আপনার ভাল লাগবে? ঠিক এমনটি করছে এই টেক জায়ান্টগুলো।
আপনার মোবাইলে যতগুলো মোবাইল নম্বর সেভ করা আছে, এর সবগুলো ফেসবুক শুরুতে নিয়ে নিয়েছে আপনার কন্টাক্ট এক্সেসের মাধ্যমে। এই নম্বরগুলো বিভিন্ন এড কোম্পানীর কাছে বিক্রি করে।
ইমেইলে যে তথ্য আপনি দিয়েছেন, এর সবই অসংখ্যবার অসংখ্য কোম্পানির কাছে বিক্রি হয় এবং হচ্ছে। ইমেইলে দেখবেন বিভিন্ন অপরিচিত মাধ্যম থেকে আপনার কাছে হরেক রকম ইমেইল আসে। এগুলো কিভাবে আসে ভেবেছেন একবার?
ব্যবহার জানলে আপনি বিক্রি হবেন না। আমার কম্পিউটারে মাইক্রোসফটের একবিন্দু এক্সেস নেই। গুগলের কোনো এক্সেস নেই। ফেসবুকের কন্টাক্ট লিস্ট অথবা আমার ডিভাইসে কোনো এক্সেস নেই। ইমেইলেও তাদের এক্সেস নেই। আমার সবগুলোই চলছে। এমনকি আমার অবস্থান বা সঠিক পরিচিতি কোনো কোম্পানি সঠিকভাবে জানে না। শুধু সঠিক পরিচয় না দিলে ফেসবুক চালাতে দেবে না বলে পরিচয় দিয়ে রেখেছি, এমনকি আইডি ভেরিফাই করিয়েও তাদের বেজ নিইনি। এই বেজেও তাদের লিংক থাকে। ফেসবুক ৩ ধরনের বেজ দেয়। সবগুলোতেই তাদের উদ্দেশ্য থাকে। তবে আপনাকে জানতে হবে কি করলে আপনি পণ্য হবেন না বা বিক্রি হবেন না।
আর আমার ব্যক্তিগত ব্যবহারের বিষয়ে বললে অনেকে রাগ করবেন। তাই বলছি না।
এ বিষয়ে আরো বিস্তারিত ভিডিওতে দেখাবো
Comments
Post a Comment
Thanks for your comment